মহিউদ্দিন সরকার নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরে সাউদপাড়া উন্নয়ন সমাজকল্যাণ সমিতি অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। রবিবার দুপুরে তাদের কার্যালয়ের সামনে ১৫৫জন গরীব অসহায় মানুষের মাঝ চাল,সেমাই,চিনি ও দুধ বিতরণ করা হয়।
কার্যক্রম উদ্বোধন করেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা।
এ সময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিমালয় গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, সমিতির সভাপতি মুকুল মিয়া,সাধারণ সম্পাদক সাব্বির আলম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক তালুকদার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া, শিক্ষক দেলোয়ার হোসেন দিলু,সাউদপাড়া মহল্লার অবসর প্রাপ্ত সেনা সদস্য ফখর উদ্দিন,রফিকুল ইসলাম বকুল, খোকন মিয়া খোকা প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমিতির সদস্যরা জানান, সাউদপাড়া উন্নয়ন সমাজকল্যাণ সমিতির মাধ্যমে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রতিবছর ঈদ ও পূজায় এবং দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের পাশে থেকে আমাদের সাধ্যানুযায়ী সাহায্য সহযোগীতা করে আসছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা রাখছি।









