ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় রুপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে কার্গো জাহাজ ডুবি।

আজকের বিনোদন
এপ্রিল ৭, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ । ১১৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম ফারুক হোসেন :

রোববার (৭ এপ্রিল) দুপুর ১২:৩০ এর সময় রূপসা নদীতে কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। খুলনা-মোংলা রেল সেতুর ৭২ নম্বর পিলারে ধাক্কা খেয়ে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় টিএলএন-১ নামের সেই কার্গো জাহাজের ২ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুইজন হলেন, বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত। রুপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেন।

খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। যদিও নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এছাড়া তল্লাশি চালিয়ে এ খবর প্রকাশ পর্যন্ত নিখোঁজ ২ জনের সন্ধান মেলেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান জানান, দুপুর ১২ টার দিকে নদীর পাশে তিনি বসে ছিলেন। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজকে রূপসা রেল সেতুর পিলারের সাথে ধাক্কা খেয়ে ডুবে যেতে দেখেন। এসময় জাহাজে থাকা কিছু মানুষকে সাতরে উপরে উঠতে দেখলেও শুনেছেন দুইজন নিখোঁজ রয়েছেন।
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সাথে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগলে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হয়।
তিনি জানান, কার্গো জাহাজে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

Tanim Cargo
Tanim Cargo