মহিউদ্দিন সরকার, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম জেসিকে নাশকতার একাধিক মামলায় গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
রবিবার (৭ এপ্রিল) রাতে থানার সামনে থেকে নুরে আলমকে গ্রেফতার করে পুলিশ।
কেন্দুয়া থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন বলেন রবিবার রাতে বিভিন্ন নাশকতার মামলায় পৌর যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলম জেসিকে গ্রেফতার করা হয়েছে।আজ তাকে দুই নাশতার মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হক পিপিএমের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধি কে জানান নুরে আলমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য নুরে আলম জেসি আসন্ন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপার্থী।









