ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে বলাৎকারের শিকার এক কিশোর, যুবক গ্রেপ্তার

admin
জানুয়ারি ১৫, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ । ৮০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আবু সাঈদ রংপুর পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সামছুল হকের ছেলে।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ১১টায় এ ঘটনায় ওই কিশোরের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এজাহার সূত্রে জানা যায়, বাদী তার ছেলেকে গত ৮ জানুয়ারি বগুড়ার এক মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা শেষে ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরে আসেন। গত শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আবু সাঈদ সুকৌশলে উপজেলার রাণীগঞ্জ বাজারে ওই কিশোরকে ছেলেকে ডেকে নিয়ে যায় এবং সোনালী ব্যাংকের পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার বলাৎকার করে। পরের দিন ওই কিশোর তার খালাকে ঘটনার কথা বললে পরে তা জানাজানি হয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ভিকটিম ওই কিশোরকে পরীক্ষার জন্য আজ মেডিকেলে পাঠানো হবে।

Tanim Cargo
Tanim Cargo