ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যানের ছেলে নিহত

admin
জানুয়ারি ২৩, ২০২৪ ১:১২ অপরাহ্ণ । ২২৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন(৫৫) নামের একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারি গ্রামের মৃত চাদু চেয়ারম্যানের ছেলে।
স্থানীয়রা জানান, শোলমারী থেকে ফতেপুর যাওয়ার পথে ইটভাটার কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয় রুহুল আমিন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tanim Cargo
Tanim Cargo