ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় পিচরেট কর্মচারীদের অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি 

admin
জানুয়ারি ২৫, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ । ২৯৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী ও রংপুর বিভাগ, নেসকো পিএলসি,এর আয়োজনে পিচরেট কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি।
গাইবান্ধা নেস্কো অফিসের সামনে পিচরেট কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী পিএলসি, এমডি মহোদয় পিচরেট কর্মচারীদের চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আগামী ১৫ জানুয়ারি ২৪ ইং তারিখ হইতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে অংশ নিয়েছেন গাইবান্ধা জেলার শতাধিক কর্মচারী, তাদের দাবি পূরণ না করা পর্যন্ত তারা কোন কাজে অংশগ্রহণ করবে না, উক্ত কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের, রংপুর বিভাগীয় সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, গাইবান্ধা জেলা সভাপতি বেলাল হোসেন, ডেসকো গাইবান্ধা দুই এর সাধারণ সম্পাদক, আশিকুর রহমান রিপন, রংপুর নেসকো তিন এর সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আরো অনেকেই বক্তব্য প্রদান করেন।

Tanim Cargo
Tanim Cargo