ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের মুজিবনগরে পুরোনো মূর্তি উদ্ধার

আজকের বিনোদন
জানুয়ারি ২৮, ২০২৪ ৭:২১ পূর্বাহ্ণ । ৬৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরে পুরোনো গ্রীক দেবির মূর্তি, কৃষ্ণ মূর্তি, ঘোড়ার মূর্তি, হাড়ি ও বাক্স উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। সব গুলোই পিতল সাদৃশ্য বস্তু বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের আন্তন মন্ডল ও বাবুপুর গ্রামের নজরুল ইসলাম নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, মুজিবনগর নাজিরাকোনা গ্রাম থেকে সদর উপজেলার টেংরামারি গ্রামে পিতল সাদৃশ্য বিভিন্ন মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে মর্মে খবর পাই। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবানিপুর গ্রামের ব্রিজ এলাকা থেকে দুজনকে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে পিতল সাদৃশ্য বিভিন্ন মূর্তি, হাড়ি ও বাক্স উদ্ধার করা হয়। পরে দুজনকে জিজ্ঞাসাবাদ জন্য কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে কোন বেআইনি উদ্দেশ্য না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। এবং মেহেরপুর সদর থানায় সাধারণ ডাইরি করা হয়।
এরমধ্যে আন্তন মন্ডল বলেন, জমিতে চাষ করার সময় এগুলো পেয়েছি। টেংরামারি গ্রামের এক ব্যক্তিকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম।

Tanim Cargo
Tanim Cargo