ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ৩৮ নারী-পুরুষ গ্রেপ্তার

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ । ১০৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীর আলম শামস, কক্সবাজার :
কক্সবাজারের পর্যটন জোন কলাতলীর স্পা সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। যেখানে স্পার আড়ালে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেইলিং এবং ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। আইন-শৃঙ্খলাবাহিনীর বার বার অভিযানেও এই অপরাধ থামানো যাচ্ছে না।
এবার বীচ ওয়ার্ল্ড নামে একটি হোটেলের কথিত স্পা সেন্টার থেকে চারজন নারীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
অন্যদিকে আরেকটি পৃথক অভিযানে কটেজ জোনের একটি অখ্যাত কটেজের গোপন আস্তানা থেকে ২১ জন নারী ও ১২ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ে জড়িত বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
সোমবার দুপুরে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এক ব্রিফিংয়ে এই নিয়ে বিস্তারিত জানান। তিনি বলেছেন, “ট্যুরিস্ট পুলিশের কাছে তথ্য ছিলো বীচ ওয়ার্ল্ড-এ এক ভুয়া সাংবাদিকের একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকান্ড চলছে। সেখানে অভিযানে চালিয়ে অনৈতিক কাজে জড়িত পাঁচজন নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।”
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেছেন, “স্পার আড়ালে নানা অপরাধ সংঘটিত করে অপরাধীরা পর্যটকদের হয়রানি করছে। অন্যদিকে নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈক কর্মকান্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। তাই অপরাধীদের ধরতে ট্যুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।”
গ্রেপ্তার ৩৮ জন নারী-পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo