ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ । ৫৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সকলের বাড়ি রাজনরগ উপজেলার সদর ইউনিয়নের দাশটিলা গ্রামে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে ৩টায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নম্বরবিহীন দুটি সিএনজির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। এসময় রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় উভয়টি মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- সিএনজি চালক রাজু আহমদ (২০),সিএনজি চালক কুদ্দুস মিয়ার ছেলে সাহেল আহমদ (২২) ও নাইম আহমদ (২০)।
আহতরা হলেন, দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস ছালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo