ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৩:২৪ পূর্বাহ্ণ । ১৫৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগরে ৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ডোবাপাড়া এলাকায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের খোকা শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪০) ও একই গ্রামের পূর্বপাড়ার আসান খার ছেলে কাদের খা (৩৫)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত জানান, ভারত থেকে চোরাই পথে মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালান। সন্দেহভাজন দুজনকে দেখে তাদের চ্যালেঞ্জের এক পর্যায়ে সাদা প্লাস্টিকের দুটি ব্যাগের ভিতর থেকে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

Tanim Cargo
Tanim Cargo