ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজকের বিনোদন
মার্চ ৩, ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণ । ১৯৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি :-

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নরসিংদীতে দৈনিক সময়ের আলো আজকের পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি বাছির আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ৭১টিভির প্রতিনিধি মোঃ মোবারক হোসেন, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নিবারণ রায়, সাবেক সভাপতি ও বৈশাখী টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিদিন আঃ আওয়াল, দৈনিক আজকের বিনোদন পত্রিকার সহকারী সম্পাদক আশিকুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি মোঃ রাসেল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক সময়ের আলো পত্রিকাটি জন্মলগ্ন থেকেই দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের পাশাপাশি স্বাস্থ্য, বিনোদন, ক্রীড়া, ক্যাম্পাসসহ বিভিন্ন পাতায় তারুণ্যকে জাগানোর দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও ধারাবাহিকতা রক্ষা করে পাঠক হৃদয়ে আরও দৃঢ় স্থান দখল করবে। এসময় গণমাধ্যমকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কেক কাটা হয়।

Tanim Cargo
Tanim Cargo