ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আজকের বিনোদন
এপ্রিল ৪, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ । ১৬১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান :-

নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকা হতে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।
আটকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মির্জাপুর গ্রামের নুর হোসেনের ছেলে মোঃ শফিক (৩৫) ও যশোর জেলার বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া গ্রামের মোঃ নওশের আলী খানের ছেলে মোঃ নাফিজ উদ্দিন।
ওসি তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল সদর উপজেলার সাহেপ্রতাব গ্রামের (ঢাকা-নরসিংদী) মহাসড়কের পাশে সাহেপ্রতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাঁজা বহনকারী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভ্যানের ভিতরে আলাদ দুইটি থাকা চটের বস্তায় কৌশলে লুকানো অবস্থায় ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যানে থাকা দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে দৌড়ে আটক করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শফিক ও নাফিজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং উদ্ধারকৃত মাদক গুলো তাদের। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মাদক ক্রয় করে নরসিংদী সহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করে আসত বলেও তিনি জানান। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo